1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

বাজেট কমল ক্রীড়ায়

  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩, ১১.০৯ এএম
  • ২৭০ Time View

গতকাল (১ জুন) থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ১৩০৯ কোটি ৮৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। যা গত বছরের সংশোধিত বাজেটের চেয়ে ৩২৫ কোটি টাকা কম। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে সেটি আরও কমতে পারে।

২০২২-২৩ অর্থবছরে ১৬৩৪ কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকা সংশোধিত বাজেট ছিল। পরিচালন খাতে ছিল প্রায় ৮৪৮ কোটি টাকা আর উন্নয়ন খাতে ৭৮৬ কোটির একটু বেশি। চলতি অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে পরিচালন ব্যয় খাতে বেশি বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত বছর যে বরাদ্দ ছিল ৮৪৭ কোটি টাকা, সেই বরাদ্দ এই খাতে এবার ৯২৭ কোটি টাকা।

এদিকে, পরিচালন খাতে বরাদ্দ বেশি দিলেও, উন্নয়ন খাতের বরাদ্দ কমে প্রায় অর্ধেকে নেমেছে। গত অর্থবছরে ক্রীড়ার উন্নয়ন খাতে বরাদ্দ ছিল ৭৮৬ কোটি ৫০ লাখ টাকা। এবার প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৮২ কোটি ৪৮ লাখ টাকা।

চলতি অর্থবছরে পরিচালন ব্যয় ৮০ কোটি টাকা বৃদ্ধি পেলেও, উন্নয়ন খাতে বরাদ্দ কমেছে ৪০৪ কোটি টাকা। ফলে গত বছর সংশোধিত বাজেটের চেয়ে এবার প্রস্তাবিত বাজেট কমেছে প্রায় ৩২৫ কোটি টাকার মতো। প্রস্তাবিত বাজেটের চেয়ে সাধারণত সংশোধিত বাজেটের আকার আরও কমে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com