1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩, ৬.০৫ পিএম
  • ৩২৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩১ মে ২০২৩ (বুধবার) দুপুরে চকবাজারের কমিউনিটি সেন্টারে চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া—মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার পারভেজ বাদল, সঞ্চালনা করেন চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন।

আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আশরাফ আলী আজম, হাজী মোঃ হুমায়ুন কবির, মহিলা কাউন্সিলর শামসুন্নাহার ভূঁইয়া, আরিফুর রহমান নাদিম, চকবাজার থানা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাসেল, হাজী সালেম, আনিসুর রহমান আনিস, হাজী সামাদ, আনোয়ারুল হক রনি, হাজী সাবের, হাজী কুতুবউদ্দিন, ফরিদ উদ্দিন জুয়েল, মোঃ রনি, হাজী মনির, সোয়েব আহমেদ ফারুক, মোঃ তাইজুদ্দিন, মোঃ সেলিম, চকবাজার থানা যুবদল নেতা মোঃ বাবু, আক্তার হোসেন, মোঃ সুমন, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মুসা ফরাজী, মোঃ আক্তার হোসেন, মোঃ কবির হোসেন, আব্দুর রহমান, আকাশ আহমেদ, মোঃ জাহাঙ্গীর, মোঃ শামীম, চকবাজার থানা ছাত্রদল নেতা হাসনাইন আহমেদ হানি, অপু দাস, চকবাজার থানা মহিলা দল নেত্রী মোছাঃ মুক্তা, চকবাজার থানা শ্রমিকদল নেতা মোঃ মাহবুব, চকবাজার থানা জাসাস নেতা শাহ আলম প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com