1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

এগ্রো অর্গানিকার কিউআইও অনুমোদন

  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩, ৪.২৩ পিএম
  • ৫২৩ Time View

পুঁজিবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ০৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে অগ্রো অর্গানিকা পিএলসি।

নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৭০তম কমিশন সভায় বুধবার (৩১ মে) এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এগ্রো অর্গানিকা পিএলসির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি অধিগ্রহণ, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত নয়মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৮ পয়সায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com