1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Title :
নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস

স্ক্রিন শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে

  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩, ১২.৫৬ পিএম
  • ৩০৮ Time View

বর্তমান সময়ের বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। প্রাতিষ্ঠানিক যোগাযোগ থেকে শুরু করে বন্ধুদের আড্ডা সবকিছুই জমে ওঠে হোয়াটসঅ্যাপে। কয়েক দিন ধরেই মেসেজ এডিট, চ্যাটলকসহ নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে অ্যাপটিতে।

এবার ব্যবহারকারীদের জন্য নতুন আরেকটি সুখবর দিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নিউজ সাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, মেটা হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং ফিচার নিয়ে এসেছে। তবে এটি অ্যান্ড্রয়েডের ২.২৩.১১.১৯ ভার্সনে পাওয়া যাবে। ফিচারটি গ্রাহকরা যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় স্ক্রিন শেয়ার করার অপশন পাবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপের ২.২৩.১১.১৯ সংস্করণ ব্যবহারকারী কিছু বিটা পরীক্ষক এই নতুন স্ক্রিন শেয়ারিং ফিচারটি ব্যবহার করছেন। স্ক্রিন শেয়ারিং বোতামে ক্লিক করার পর, ভিডিও কলে স্ক্রিন শেয়ার করা শুরু করতে পারে। ফিচারটির মাধ্যমে স্ক্রিনশট অনুসারে শেয়ার করা কলের অংশবিশেষ রেকর্ডও করতে পারবেন।

ডব্লিউএবেটাইনফো আরও জানিয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাপের পুরোনো ভার্সনে এই ফিচার পাওয়া যাবে না। এ ছাড়া বেশি মনুষের গ্রুপ কলেও এ ফিচার কার্যকর হবে না। অন্যদিকে ভিডিও কলের অপর প্রান্তের ব্যক্তি যদি অপর ব্যক্তি অ্যান্ড্রয়েডের আপডেট ভার্সন ব্যবহার না করে তখনও স্ক্রিন শেয়ার করা যাবে না।

বর্তমানে হোয়াটসঅ্যাপে ৩২ জন ব্যবহারকারী একসঙ্গে ভিডিও কলে যোগ দিতে পারেন।

-লাইফ হ্যাকার

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com