1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

বিকেলে বাজেট অধিবেশন

  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩, ১১.৩৭ এএম
  • ২৫৯ Time View

জাতীয় সংসদের বাজেট অধিবেশন বুধবার (৩১ মে) বিকেল ৫টায় শুরু হবে। এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। এ অধিবেশনে বৃহস্পতিবার (১ জুন) আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উত্থাপন করা হবে।

বাজেট অধিবেশন কতদিন চলবে, তা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এ অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় এ কমিটির বৈঠক হবে। কার্যদিবস ছাড়াও ওই বৈঠকে বাজেট উত্থাপনের সময়, সম্পূরক ও মূল বাজেটের ওপর আলোচনার ঘণ্টা, বাজেট পাসের দিনক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ কারণে সংসদ অধিবেশনের প্রথমদিন শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অন্য কার্যক্রম স্থগিত করে বৈঠক মুলতবি করা হবে।

এর আগে সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হবে এবং প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হবে। চলতি সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে সংসদে উত্থাপন করা শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। পরে শোক প্রস্তাব গ্রহণ ও দোয়া-মোনাজাত শেষে রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করা হয়ে থাকে।

বুধবারের (৩১ মে) বৈঠকে কার্যসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর রয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আগামী ২৫ জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

প্রতি বছর বাজেট অর্থবছরের শেষ কার্যদিবস ৩০ জুন বা তার আগের দিন (২৯ জুন) পাস হলেও এবার কোরবানির ঈদের কারণে কিছুটা আগেভাগে পাস করা হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ মে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com