1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সংসদ নির্বাচন আরও কঠোর হবে

  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩, ৮.০২ পিএম
  • ৩৩২ Time View
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবেশ-পরিস্থিতি কঠোর হতে ডিমান্ড করলে (তৈরি হলে) নির্বাচন কমিশন (ইসি) আরও কঠোর হবে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার রাশেদা সুলতানা।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে রাশেদা সুলতানা বলেন, ‘যদি পরিবেশ-পরিস্থিতি ডিমান্ড করে আরও কঠোর হতে, তাহলে আমরা আরও কঠোর হবো। পরিবেশ পরিস্থিতি যদি বলে এভাবে চললেই হবে, তাহলে আমরা এভাবেই চলবো। এটা পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করে।’

কমিশনের একটাই ইচ্ছা জানিয়ে এই কমিশনার বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন করবো। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, জনগণ বলতে পারবে—আমার ভোটটা আমি দিয়েছি।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কেমন হয়েছে জনগণ তা দেখেছে জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘জনগণ এর রায় দেবে। আমরা সবসময় চেয়েছি, এখনো চেয়েছি, ভবিষ্যতে চাইবো—আমাদের ইলেকশন যতগুলো আমরা করবো, সব যেন সুষ্ঠু হয়। মানুষ এসে যেন ভোট দিয়ে চলে যেতে পারে। এটাই আসলে আমাদের প্রধান উদ্দেশ্য। শুধু সিটি করপোরেশন ইলেকশন কেন? যে কয়টা বাকি আছে ও জাতীয় নির্বাচন—আমরা এই নীতিতে থাকবো। এটাই আমরা করবো৷’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com