1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

চুনারুঘাটে খাবারের খোঁজে লোকালয়ে এসে বিপদে মায়া হরিণ

  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ২৯৭ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খাদ্য খোঁজে বন থেকে লোকালয়ে এসে জনতার হাতে ধরা পড়েছে একটি মায়া হরিণ গত রোববার দুপুরে উপজেলার পারকুল চা বাগান থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হরিণটি স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে।

বন বিভাগ জানায়, রোববার সকালে একটি হরিণ পারকুল চা বাগান এলাকায় চলে এলে লোকজন সেটি আটকে রাখেন। খবর পেয়ে দুপুরে সেখান থেকে উদ্ধার করে হরিণটিকে বন বিভাগের কার্যালয়ে আনা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানান, আনুমানিক দুই বছর বয়সী এ পুরুষ হরিণটি জ্বরে আক্রান্ত। এ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে। চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে এটিকে হবিগঞ্জের বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, কিছুদিন আগে রশিদপুর বন বিট এলাকার হাতিমারা চা বাগানে আগুন দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, আবাসস্থল ও খাবার না পেয়ে হরিণটি সেখান থেকে লোকালয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com