1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

ইউক্রেনে ফের রাতভর রাশিয়ার হামলা

  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩, ২.৩৫ পিএম
  • ২৩৬ Time View

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (২৯ মে) গভীর রাতে এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে এ নিয়ে মস্কো ১৫ বার হামলা চালিয়েছে কিয়েভে। আর এটি গভীর রাতে দ্বিতীয় হামলা।

সোমবার (২৯ মে) সকালে কিয়েভের মেয়র  ভিটালি ক্লিটেসকো  টেলিগ্রাম বার্তায় বলেন, শহরের কাছাকাছি এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, কিয়েভে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও কিয়েভের প্রতিবেশি শহর পডিলেও এ শব্দ শোনা গেছে। সেখানে ড্রোনের টুকরা পড়ে একটি বাড়ির ছাদ নষ্ট হয়ে গেছে।

কিয়েভের মেয়র ও শহরটির সামরিক প্রশাসন জানিয়েছে, রাতভর চালানো এ হামলায় কেউ নিহত হয়নি।

এর আগে, রোববারও কিয়েভে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে একজন নিহত হয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, একটি পেট্রোল স্টেশনের কাছে রুশ বাহিনীর নিক্ষিপ্ত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আছে। এতে একজন নিহতে এবং একজন আহত হয়েছেন।

তিনি বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী ২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু একটি ড্রোন খুব কাছাকাছি পড়ে, যার ফলে একজন নিহত হয়। রোববার (২৮ মে) সকালে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভলিন থেকে দক্ষিণ-পূর্বাঞ্চল দিনেপ্রোর মোট ১২টি অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ভিটালি ক্লিটসকো কিয়েভের বাসিন্দাদের নিজ নিজ বাসভবনে থাকার আহ্বান জানান। তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘এই রাতটি আমাদের জন্য খুব কঠিন হবে।’

তিনি বলেন, কিয়েভের দুটি শহরের দুটি বহুতল ভবনে আগুন লেগে গেছে। ঘটনাস্থলে জরুরি কর্মীদের মোতায়েন করা হয়েছে।

-আল জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com