1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Title :
চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও নৃশংস হত্যাকাণ্ডে শোক, রামিসার পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের ঈদ উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এলো ২.৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত জরুরি রক্ষণাবেক্ষণ কাজে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না ৫ ঘণ্টা সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস

বন্ড ইস্যু করবে ওয়ান ব্যাংক

  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩, ৩.৩৪ পিএম
  • ২২০ Time View

ওয়ান ব্যাংক লিমিটেড বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে প্রতিষ্ঠানটির জন্য পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড। ব্যাংকটির সর্বশেষ পর্ষদ সভায় বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, সভায় সাত বছর মেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ডটির সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

ব্যাংকটির মূলধনের ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এডিশনাল টায়ার -টুয়ের আওতায় এই মুলধন উত্তোলন করবে। পর্ষদের সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার (২৮ মে) দিনের শুরুতে সকাল ১০টায় ব্যাংকটির শেয়ার লেনদেন শুরু হয়েছে। বর্তমানে কোম্পানির শেয়ার রয়েছে ৯৮ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪৭৯টি। তাতে কোম্পানির পরিশোধিত মূলধন ৯৮০ কোটি ৭ লাখ ৪২ হাজার টাকা। অনুমোদিত মূলধন ১৮৫০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com