1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২৭ মে-২ জুন)

  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩, ১১.০৩ এএম
  • ৩৬৪ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বুদ্ধির ভুলে প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। পেশাগত শত্রুতা বাড়বে। ব্যবসাসংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দ অনুভব করবেন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): মানসিক চঞ্চলতার জন্য প্রেমে অসফল হতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। স্বাস্থ্যে মনোযোগী হোন। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। ভ্রমণ শুভ। বিনিয়োগসংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। নেতিবাচক পরিবেশ থেকে নিজকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করুন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। নিজের সন্তানের প্রতি যত্নশীল হোন। যানবাহন চলাচলে সতর্ক হোন। স্পষ্ট কথা বলার জন্য মতানৈক্য হবে। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): সুস্বাস্থ্যের জন্য ইন্দ্রিয় সংযম প্রয়োজন। প্রয়োজনে গুরু গম্ভীর হোন। রাগ খুব জমিয়ে রাখবেন না। শত্রু সম্পর্কে সচেতন হোন। প্রেমে সফলতা পাবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। ভ্রমণের সুযোগ তৈরি হবে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করুন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। নিজের সন্তানের প্রতি যত্নশীল হোন। যানবাহন চলাচলে সতর্ক হোন। স্পষ্ট কথা বলার জন্য মতানৈক্য হবে। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সঠিক ডায়েট মেনে চলুন। মানসিকতা ও শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। অফিসে ইতিবাচক মনোভাব পোষণ করুন। প্রেমে মানসিক অস্থিরতা বাড়বে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আপনার ব্যক্তিত্ব অন্যকে প্রভাবিত করবে। প্রেমের সম্পর্ক শুভ। পেশাগত কাজে বাধাবিঘ্ন হতে পারে। স্বাস্থ্যের প্রতি আরো মনোযোগী হোন। রাগ নিয়ন্ত্রণ রাখা বুদ্ধিমানের কাজ হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): যোগ্যতার সঠিক মূল্যায়ন পাবেন। প্রেমের ক্ষেত্রে আশানুরূপ সাফল্য পাবেন। এ সপ্তাহে সময় আপনাকে যথেষ্ট সাহায্য করবে। বিশেষ কোনো সংবাদে উৎফুল্ল হবেন। দাম্পত্য জীবন যথেষ্ট শুভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক যোগাযোগ শুভ। স্বাস্থ্যে মনোযোগী হোন। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। ভ্রমণ শুভ। বিনিয়োগসংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com