1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা: দ্য ইকোনমিস্ট

  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৪.০৮ পিএম
  • ৩২৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার লৌহমানবী হিসেবে উল্লেখ করেছে প্রখ্যাত ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ কোটি মানুষের দেশে দারিদ্র্য বিমোচনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি।

বুধবার (২৪ মে) ‘শেখ হাসিনা ইজ এশিয়াস আয়রন লেডি’ শিরোনামে একটি সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে দ্য ইকোনমিস্ট। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময় ভার্জিনিয়ার এক হোটেলে এই সাক্ষাৎকার নেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী সরকারপ্রধান এবং উভয়লিঙ্গের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। ক্ষমতায় থাকার দুই দশকের মধ্যে ১৭ কোটি মানুষের দেশে দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বের বেশিরভাগ সময়ই দেশের বার্ষিক গড় জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশের ঘরে।

তার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ পরপর তিনটিসহ মোট চারটি নির্বাচনে জয়লাভ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৭৫ বছর বয়সি এই নেতার নেতৃত্বে তার দল আওয়ামী লীগ পরপর তিনটি নির্বাচনে জয়লাভ করেছে এবং সবমিলিয়ে চারবার। ইন্দিরা গান্ধী বা মার্গারেট থ্যাচারের চেয়ে বেশিদিন সরকারপ্রধানের দায়িত্ব পালন করে চলেছেন শেখ হাসিনা।

আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনেও জয়ী হবেন বলে শেখ হাসিনা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com