1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে চালের কুড়ার বস্তার আড়ালে রাখা ভারতীয় জিরা উদ্ধার

  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪.১৬ পিএম
  • ১৩৫ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে চালের কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইন্ডিয়ান জিরার বস্তা উদ্ধার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ১৮ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় চালক ইউসুফ আলি (৩৩)কে ট্রাকসহ আটক করে ২৪০ বস্তা জিরা উদ্ধার করা হয়। আটককৃত চালক ইউসুফ আলি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের পনেরো রশিয়া গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে। রাত সাড়ে ১২টায় এক প্রেস বিফ্রিংয়ের এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তপন সরকার বলেন, সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টায় পৌর শহরের নাটালের মোড়ে ঢাকা চেকপোস্ট স্থাপন করে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এসময় ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি চালিয়ে কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা চোরাচালানকৃত ২৪০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা।

তিনি আরো বলেন, চালক ইউসুফ আলিকে জিজ্ঞাসাবাদ করলেও সে কিছু বলতে পারেনি। শুধু জানিয়েছে কে বা কারা ট্রাকে মালামাল তুলে দিয়েছে। রাতেই আইনি প্রক্রিয়া শেষে আটককৃত চালক ইউসুফ আলিকে ভৈরব থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com