শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাশিপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বীরগঞ্জ কালব এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ভুন্ডল ভবিষ্যতের লক্ষ্যে বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ অনুষ্ঠিত সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা ২০২৬ ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও (CFMOTO) নিয়ে এলো ‘জিহো’ (ZEEHO) এবং নতুন মোটরসাইকেল লাইনআপ সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের মত বিনিময় বিশেষ অভিযানে ২১লক্ষ ২১হাজার টাকা মূল্যের ৭০কেজি ৭০০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,৭০,৫০০/টাকা সহ ০২জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১ রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

গাইবান্ধায় গণমাধ্যমকর্মীর নামে মামলা: সাংবাদিক সংগঠনের ক্ষোভ, আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৮৩ Time View

জামিরুল ইসলাম সম্রাট,গাইবান্ধা প্রতিনিধি: প্রেসক্লাব গাইবান্ধার যুগ্ম সম্পাদক ও নিউজবাংলার গাইবান্ধা প্রতিনিধি সাংবাদিক পিয়ারুল ইসলামের নামে আদালতে মিথ্যা ও ভিত্তিহীন তদন্ত প্রতিবেদনে অপহরণ মামলা দায়েরের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন গাইবান্ধার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এর প্রতিবাদে আগামীকাল রোববার গাইবান্ধায় মানববন্ধনের ডাক দিয়েছেন তারা। গতকাল শুক্রবার প্রেসক্লাব গাইবান্ধার এক জরুরি মিটিং থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। সেখান বলা হয় মিথ্যা মামলা প্রত্যাহারসহ পিবিআইএর তদন্তকারী কর্মকর্তার মিথ্যা প্রতিবেদন দিয়ে সাংবাদিককে হয়রানির প্রতিবাদ ও দক্ষ অফিসারের মাধ্যমে পূনরায় তদন্তের দাবিতে এই মানববন্ধন দিয়ে আন্দোলনের সূচনা করা হবে। প্রয়োজনে কঠোর কর্মসূচিসহ লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে। এর আগে গত ১২ ডিসেম্বর রোববার দুপুরে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) বরাবর ওই মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইএর এসআই দিপঙ্কর সরকারের বিরুদ্ধে মিথ্যা, সরেজমিন ও স্থানীয়দের জবানবন্দি না নিয়েই প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ দক্ষ অফিসারের মাধ্যমে মামলাটি পুণরায় তদন্ত করার দাবি জানিয়ে পিবিআই পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয় প্রেসক্লাব গাইবান্ধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS