1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭.৪২ পিএম
  • ২৪৯ Time View

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬: রবি এলিট তাদের প্রিমিয়াম পার্টনার নেটওয়ার্ক আরও সম্প্রসারণের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানকে যুক্ত করেছে। নতুন যুক্ত হওয়া এই পার্টনাররা অটোমোবাইল, ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, স্বাস্থ্যসেবা এবং ডাইনিংসহ বিভিন্ন সেক্টরকে প্রতিনিধিত্ব করে। এখন থেকে রবি এলিট গ্রাহকরা এসব ব্র্যান্ডের পণ্য ও সেবায় সর্বোচ্চ ১৫% পর্যন্ত এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

রবি এলিটের নতুন পার্টনারদের মধ্যে রয়েছে এজি মোটরস, আকিজ এয়ার, পিএইচপি মোটরস, সোয়ান ইন্ডাস্ট্রিজ, ক্র্যাফটসম্যান, চিকিৎসা ইন্টারন্যাশনাল, বাহ, ব্লু ঢাকা, কার্নিশ, দেশিও, ফরেন লাক্সারি ওয়াচ, কাভান, ম্যাড বার্বার, র‍্যাপিড চিকেন, রোড সাইড কিচেন, তোরায়ভিনো বিডি এবং ওয়েলনেস ভেঞ্চার।

সম্প্রতি রবি আজিয়াটা পিএলসি এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রাজধানীর রবি কর্পোরেট অফিসে আয়োজিত এই স্বাক্ষর অনুষ্ঠানে রবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে রবি তাদের এলিট গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে চায়।

রবি এলিট হলো রবি আজিয়াটা পিএলসির একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম, যার মাধ্যমে গ্রাহকরা সারা বছর জুড়ে বিভিন্ন পার্টনার আউটলেটে এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা এবং আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com