1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

মেট্রোরেলের সুরক্ষায় এমআরটি পুলিশ গঠিত

  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩, ৬.১৩ পিএম
  • ২৭৫ Time View

মেট্রোরেল চালুর পর থেকে এর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল কর্তৃপক্ষ। এবার সে চিন্তা দূর হলো সরকারের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করার মাধ্যমে। একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে ২৩১ জন নিয়ে গঠিত হচ্ছে এমআরটি পুলিশ।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের এ ইউনিটটি গঠনে একজন উপমহাপরিদর্শকের নেতৃত্বে ২৩১ জনের জনবল চূড়ান্ত করা হয়েছে। এমআরটি মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ক্যাডার পদ ও ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ এবং ১৫টি যানবাহন টিওএন্ডইভুক্তকরণ করা হয়েছে।

কেন্দ্রীয় প্রশাসনিক কাজের জন্য: একজন ডিআইজি, একজন পুলিশ সুপার, দুজন পরিদর্শক, একজন ইন্সপেক্টর (নিরস্ত্র), একজন ইন্সপেক্টর (সশস্ত্র), দুজন এসআই (নিরস্ত্র), দুজন এসআই (সশস্ত্র), তিনজন এএসআই (নিরস্ত্র), চারজন এএসআই (সশস্ত্র), পাঁচজন নায়েক, ১০ জন কনস্টেবল, একজন কম্পিউটার অপারেটর, একজন হিসাবরক্ষক, একজন উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুজন।

এমআরটি লাইন-৬-এর জন্য পদ: একজন অতিরিক্ত পুলিশ সুপার, ছয়জন ইন্সপেক্টর (নিরস্ত্র), দুজন এসআই (নিরস্ত্র), ৩৪ জন এএসআই (নিরস্ত্র) ও ১৫৩ জন কনস্টেবল।

এমআরটি পুলিশ গঠনের জন্য ৯ শতাধিক জনবলের প্রস্তাব তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল পুলিশ সদর দফতর। অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের পর ৩৫৭ জনবলের সুপারিশ সচিব কমিটিতে জমা দেয়া হয়। এরপর সচিব কমিটি ২৩১ জনবলের অনুমোদন দেয়।

এমআরটি পুলিশের কাজের জন্য থাকবে ১টি জিপ, ৪টি পিকআপ ও ১০টি মোটরসাইকেল।

উদ্বোধনের আগে ও উদ্বোধন-পরবর্তী সময়ে এমআরটি পুলিশ গঠনের আগপর্যন্ত নিরাপত্তার স্বার্থে পুলিশের রিজার্ভ ফোর্স ও থানা পুলিশের নিরাপত্তার মাধ্যমে চলছিল মেট্রোরেল।

উল্লেখ্য, মাসখানেক আগে দুষ্কৃতকারীরা মেট্রোরেলকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে মেট্রোরেলের একটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় জড়িতদের এখনও আইনের আওতায় আনতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এতে বেশ ক্ষুব্ধ হয়েছে সরকারের হাইকমান্ড। যেকোনো উপায়ে দুর্বৃত্তদের ধরতে বলা হয়েছে।

এ পরিস্থিতিতে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা বিধানে এরইমধ্যে ম্যাস র‌্যাপিড ট্রানজিট বা এমআরটি পুলিশ গঠন চূড়ান্ত করেছে সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com