1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

চুনারুঘাট ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩, ৪.৫৪ পিএম
  • ২৫১ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয়অস্ত্র সস্ত্রসহ আন্ত জেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই)  ছদরুল আমীনসহ একদল পুলিশ দেওরগাছ ইউনিয়নের অন্তর্গত বনগাঁও জনৈক শামছু মিয়ার পরিত্যক্ত ব্রীক ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটকৃতরা হলো- চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের তাউছ মিয়ার পুত্র মোঃ বিল্লাল মিয়া (৩২) ও হবিগঞ্জ সদর উপজেলার আসেরা পুর্ব এলাকার বাজীদ আলীর পুত্র মোঃ সোহেল রানা (৩৮)। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী একদল ডাকাত পালিয়ে যায়।

চুনারুঘাট  থানার ওসি রাশেদুল হক  রাতে  আসামির আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন ২৩মে ভোর রাত সাড়ে ৩ টায় বনগাও অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে পূর্ব প্রস্ততিকালে পুলিশ সদস্যরা ধাওয়া বিল্লাল ও সোহেল রানা নামে ২ ডাকাতকে আটক করে এবং অজ্ঞাতনামা ৮/১০ জন পালিয়ে যায়। 

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে  একটি ডেগার, একটি লোহার শাবল, তিন টি লম্বা রামদা, এক টি লাঠি ও ডাকাতির কাজে ব্যবহ্নত একটি অটোরিকশা সিএনজি উদ্ধার করে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামী বিলাল মিয়ার নামে চুনারুঘাটসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ প্রায় ডজনখানেক  মামলা এবং গ্রেফতারকৃত অপর আসামী সোহেল রানার নামে ৫টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com