1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

ভারতকে হ্যাঁ, বাংলাদেশকে ‘না’

  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২, ১০.৩২ পিএম
  • ৫৫১ Time View

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। যেখানে আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার কথা ছিল তামিম ইকবালের দলের। তবে ব্যস্ত সূচির কারণে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ স্থগিত করেছে আয়ারল্যান্ড।

এবারের গ্রীষ্মের পুরো সূচি প্রকাশ করতে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম। এক বছর পিছিয়ে ২০২৩ সালে নিয়ে যাওয়া হয়েছে সিরিজটি। এদিকে বাংলাদেশ ছাড়াও জিম্বাবুয়ে সফর স্থগিত করেছে আয়ারল্যান্ড।

এ প্রসঙ্গে ডিউট্রম বলেন, ‘আমরা এই বছরের এপ্রিলে জিম্বাবুয়ে সফর এবং ঘরের মাঠে বাংলাদেশ সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। যা ২০২৩ সালে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি এসব পরিবর্তনের পরও আমরা এবছর বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি দলকে আতিথেয়তা দিচ্ছি। যা আমাদের জন্য রেকর্ড।’

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে আয়ারল্যান্ডের এবারের গ্রীষ্ম মৌসুম। ২০১৮ সালের পর এবারই প্রথম আয়ারল্যান্ড সফর করতে রোহিত শর্মার দল। ২৬ ও ২৮ জুন মালাহাইডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি দুটি।

ভারতের পর নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে আইরিশরা। যেখানে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। ১০-২২ জুলাই মাঠে গড়াবে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি এবং আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com