1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ভৈরবে আ.লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৩.১২ পিএম
  • ৩০৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। 

সোমবার (২২ মে) বিকালে ভৈরব বাজার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অহিদ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ,উপজেলা যুবলীগের আহবায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ,মোঃ ইকবাল হোসেন,আরমান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল-সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন নেতাকর্মী প্রমূখ। 

সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষ্পষ্ট করেছে তারা বার বার প্রধানমন্ত্রীকে হত্যা করতে চায়।  

এ সময় তারা আরো বলেন, আমরা রাজপথে থেকে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবো। প্রধানমন্ত্রীর কিছু হলে এ দেশে বিএনপি নামে কোন সংগঠন থাকবে না। 

সমাবেশ শেষে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতাকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com