1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩, ৬.০০ পিএম
  • ৩৪১ Time View

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ও তিন উপজেলাসহ ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৫ মে)। এদিন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলকার সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ রাখা নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত হবে। একইদিনে দেশের ৩টি উপজেলা পরিষদ ও ৭টি ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচনও অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সব তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

তিন উপজেলার মধ্যে রয়েছে চট্রগ্রাম জেলার সন্দীপ, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা। এছাড়া নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে কিশোরগঞ্জ উপজেলার চাদখানা ইউনিয়ন, কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়ন, নাজিরপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন, দৌলতপুরের পরপাতা, মিরজাগঞ্জের কাঁকড়াবুনিয়া, নেত্রকোনা সদরের দক্ষিণ বিশিউডা এবং মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়ন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com