1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপন করলেন কর্মচারীরা

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ের আঘাত

  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩, ৬.২৮ পিএম
  • ৩০১ Time View

স্টাফ রিপোটারঃ সারাদেশে তীব্র তাপপ্রবাহের মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে চার শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।  

শনিবার (২০ মে) রাতের ওই ঝড়ের পর এখন ক্ষতিগ্রস্ত মানুষজন খোলা আকাশের নিচে দিন পার করছেন। 

রোববার (২১ মে) খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের আগে বৃষ্টিও হয়। এতে চার শতাধিক ঘরবাড়ি, দোকান এবং ৫ হাজার ছোট-বড় গাছপালা ভেঙে যায়। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার সোনারায়, হরিপুর, তারাপুর ও বেলকা ইউনিয়নে। 

পশ্চিম বৈদ্যনাথ ইউনিয়নের গান্ডারপাড় গ্রামের সাকেদ আলী জানান, ১০ থেকে ১৫ মিনিট ছিল ঝড়ের স্থায়ীত্ব। এতেই আমার ঘরের সব চালা উড়ে গেছে। ঘরটি পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন আমি পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসে আছি।  

সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওয়ালিফ মন্ডল জানান, ঝড়ো হাওয়ায় কমপক্ষে ৪০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com