1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২০-২৬ মে)

  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩, ১১.০৭ এএম
  • ৩২২ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মেজাজ চড়া থাকবে। ব্যবসা-বাণিজ্যে উন্নতির যোগ আছে। অহেতুক ঝামেলা বাড়তে পারে। প্রেমে অস্থিরতা বাড়বে। বিনিয়োগে সতর্ক থাকুন। পেশাজীবীদের জন্য শুভ সময়। সম্পত্তিসংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। অন্যের মতামত ও পরামর্শ গ্রহণ করুন। অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। ক্রোধ, অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সুস্থতার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। প্রেমে সতর্ক থাকুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): একাধিক পথে আয় বাড়বে। মেজাজ চড়া থাকবে।। বাক্য প্রয়োগে সতর্ক থাকা প্রয়োজন। বাবা-মায়ের শারীরিক বিষয়ে উদ্বেগ বাড়বে। নতুন কাজে সফলতা পাবেন। সম্পত্তির ক্রয়-বিক্রয়ে সফলতা পাবেন। প্রতিযোগীতামূলক কাজে সফলতা পাবেন। ইতিবাচক দৃষ্টিতে সবকিছু বিবেচনা করুন। আত্মকেন্দ্রিক মানসিকতা পরিহার করুন। আনন্দে গা বাসিয়ে দিবেন না। অনমনীয় মানসিকতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): মূল্যায়ন ও গুরুত্ব বাড়বে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বুদ্ধির ভুলে প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। পেশাগত শত্রুতা বাড়বে। ব্যবসাসংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দ অনুভব করবেন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে। সঠিক ডায়েট মেনে চলুন। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। অফিসে ইতিবাচক মনোভাব পোষণ করুন। প্রেমে মানসিক অস্থিরতা বাড়বে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): সম্পত্তিসংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে। চিকিৎসাজনিত ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। পারিবারিক বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়বে। চাকরিতে মতনৈক্য বৃদ্ধি পাবে। সহজে পরিপাক হয়, এমন খাদ্য নির্বাচন করুন। নিজের প্রতি আত্মবিশ্বাসী হোন। আবেগের কারণে সম্পর্কে অস্থিরতা বাড়বে। সাংসারিক জীবনে বিশৃঙ্খলা হতে পারে। ভ্রমণ শুভ।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): প্রেমের ব্যাপারে জটিলতা বাড়বে। সম্পত্তি সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। পারিবারিক বিষয় নিয়ে বিবাদ হতে পারে। কাজের চাপ বাড়বে। ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে। শারীরিক অস্বস্তি বোধ করতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অলসতা পরিহার করুন। পরিবারে অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। আত্মকেন্দ্রিক লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন। নেতৃত্বে সফলতা পাবেন। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): স্বাস্থ্য ভালো যাবে না। চাকরি লাভের সম্ভাবনা আছে। কাজের চাপে থাকবেন। সাংসারিক জীবনে বিশৃংখলা হতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি হবে। আর্থিক বিষয় শুভ নয়। আর্থিক সফলতা ধীর গতিতে হবে। বাক্য প্রয়োগ ও সমালোচনায় সচেতন হোন। দাম্পত্য জীবনে পারস্পরিক মতানৈক্য এড়িয়ে চলুন। পারিবারিক বিষয়ে অতি বাস্তবতাবোধ পরিহার করুন। অপরাধপ্রবণ লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): প্রত্যাশা অনুযায়ী সফলতা নাও পেতে পারেন। অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণে না রাখলে পারিবারিক অশান্তি বাড়বে। সব বিষয়ে ধৈর্য বৃদ্ধি করুন। প্রিয়জনের সঙ্গে অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বিলাসী মানসিকতা নিয়ন্ত্রণে রাখতে হবে। আত্মীয়স্বজনদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে না। আর্থিক অনিশ্চিয়তা বাড়বে। ভ্রমণ শুভ।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বুদ্ধির ভুলে প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। পেশাগত শত্রুতা বাড়বে। ব্যবসাসংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দ অনুভব করবেন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সুস্বাস্থ্যের জন্য ইন্দ্রিয় সংযম প্রয়োজন। প্রয়োজনে গুরু গম্ভীর হোন। রাগ খুব জমিয়ে রাখবেন না। শত্রু সম্পর্কে সচেতন হোন। প্রেমে সফলতা পাবেন। যাত্রা শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক চঞ্চলতার জন্য প্রেমে অসফল হবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। স্বাস্থ্যে মনযোগী হোন। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। ভ্রমণ শুভ। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে। পারিবারিক জীবনে প্রয়োজনীয় সময় দিন। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করুন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। নিজের সন্তানের প্রতি যত্নশীল হোন। যানবাহন চলাচলে সতর্ক হোন। স্পষ্ট কথা বলার জন্য মতানৈক্য হবে। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন। অহেতুক দুশ্চিন্তা বাড়বে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করুন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। নিজের সন্তানের প্রতি যত্নশীল হোন। যানবাহন চলাচলে সতর্ক হোন। স্পষ্ট কথা বলার জন্য মতানৈক্য হবে। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তবে প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। ভ্রমণের সুযোগ তৈরি হবে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। সবধরনের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। দুর্ঘটনা বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন। রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com