1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

দেশের মানুষের জন্য দোয়া করবেন: হজযাত্রীদের প্রতি প্রধানমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৪.৪৫ পিএম
  • ২৬০ Time View

কোনো দুর্যোগই যেন বাংলাদেশের ক্ষতি করতে না পারে। এ দেশের মানুষের জন্য দোয়া করবেন, যেন তাদের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে না পারে। হজযাত্রীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সে দোয়া করবেন হজে গিয়ে। প্রাকৃতিক দুর্যোগ, অগ্নি সন্ত্রাসের মতো মনুষ্যসৃষ্ট দুর্যোগ- কোনো দুর্যোগই যেন বাংলাদেশের ক্ষতি করতে না পারে, সে দোয়া করবেন।’  

হজযাত্রা সহজ করতে আওয়ামী লীগ সরকার নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ই-হজ ব্যবস্থাপনা, মক্কা রোড সার্ভিসের ফলে হজ ব্যবস্থাপনা আজ অনেক সহজ হয়েছে। সব কার্যক্রম আমরা সহজ করে দিয়েছি, যাতে কোনো ধরনের কষ্ট না হয় হজযাত্রীদের। ডিজিটাল হজ ব্যবস্থাপনার ফলে সেবাদাতা ও সেবাগ্রহীতা উভয়ের কাজই সহজ হয়ে গেছে।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিষয়ে শেখ হাসিনা বলেন, এদের কোনো ধর্ম নেই। পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম ইসলামের বদনাম করছে সামান্য কিছু লোক। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। 

‘সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকবেন। আলেম-ওলামাদেরও এক্ষেত্রে আমরা সম্পৃক্ত করেছি। এছাড়া ইউক্রেন যুদ্ধের পরও আমরা আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে পেরেছি। উন্নয়ন যাতে অব্যাহত থাকে, সেটাই আমরা চাই,’ যোগ করেন তিনি।

এদিকে, শুক্রবার সকাল ১০টায় চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করার কথা থাকলেও বিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এ কর্মসূচির সময় পিছিয়ে দেন প্রধানমন্ত্রী।   

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয় ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, চলে দুপুর ১২টা পর্যন্ত। তাই পরীক্ষার্থীদের যাতায়াত যেন নির্বিঘ্ন হয়, সে বিবেচনায় নিজের কর্মসূচির সময় ৩০ মিনিট পেছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০টায় হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর সময় ঠিক করে দেন তিনি। আর গণভবন থেকে হজ ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করেন বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com