1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

পরীক্ষার্থীদের সুবিধার্থে কর্মসূচির সময় পেছালেন প্রধানমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১.৩৩ এএম
  • ২৯৭ Time View

রাজধানীর আশকোনায় শুক্রবার (১৯ মে) সকাল ১০টায় চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু বিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এ কর্মসূচির সময় পিছিয়ে দিয়েছেন তিনি।

শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, চলবে দুপুর ১২টা পর্যন্ত। তাই পরীক্ষার্থীদের যাতায়াত যেন নির্বিঘ্ন হয়, সে বিবেচনায় নিজের কর্মসূচির সময় ৩০ মিনিট পেছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সকাল ১০টার পরিবর্তে সাড়ে ১০টায় হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর সময় ঠিক করে দেন প্রধানমন্ত্রী। আর গণভবন থেকে হজ ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করেন বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর।

গত মঙ্গলবার (১৬ মে) বিসিএস পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসি এরই মধ্যে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে। 

এ প্রস্তুতির অংশ হিসেবে পিএসসি জানিয়েছে, যদি কোনো চাকরিপ্রার্থী ৪৫তম বিসিএসে পাশের কারও উত্তরপত্র দেখার চেষ্টা করেন, তাহলে তার পরীক্ষা বাতিল হবে। এমনকি পরীক্ষকদের নির্দেশ দেয়া আছে, ঘাড় ঘোরালেই খাতা কেড়ে নেয়া হবে।

এছাড়া ৪৫তম বিসিএসের প্রিলিমিনারিতে দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস করেছে পিএসসি। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে সিট বসানো হয়েছে। বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষাকেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস বলেন, পরীক্ষার হলে কেউ দেখাদেখি করে পরীক্ষা দেবেন–এমন চিন্তা যারা করবেন, তাদের বলতে চাই, ঘাড় ঘোরালেই পরীক্ষার খাতা নিয়ে নেয়া হবে; তাকে আর পরীক্ষা দিতে দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com