1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল

  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩, ৭.৩৪ পিএম
  • ৩০৮ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের জামিনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) জানিয়েছে, ৯ মের পর ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছে, সেসব মামলায় গ্রেফতার করা যাবে না পিটিআই প্রধানকে।

আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হওয়ার চারদিনের মাথায় গত ১২ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পান ইমরান খান। আদালতের একটি বেঞ্চ ওই মামলায় তার ২ সপ্তাহের জামিনের আবেদন মঞ্জুর করে।

ডনের প্রতিবেদন মতে, বুধবার (১৭ মে) ইমরান খানের পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার গওহর। এছাড়া এজলাসে হাজির ছিলেন অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার দুগাল, অ্যাডভোকেট জেনারেল ইসলামাবাদ জাহাঙ্গির জাদুন ও অন্য আইনজীবীরা। মামলাটি শোনেন বিচারপতি মিয়াগুল হাসান ঔরঙজেব।

সরকারি আইনজীবীরা বিচারপতির কাছে অতিরিক্ত সময়ের আবেদন জানান। দাবি করা হয়, ইমরানের বিরুদ্ধে আরও কিছু তথ্য সংগ্রহ করা জরুরি। তাই বাড়তি সময় দরকার। বিচারপতি সেই আবেদন গ্রহণ করেন এবং আগামী ৩১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ সময়ের মধ্যে ইমরানকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়ে দেন বিচারপতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com