1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দিতে হবে: হুইপ গিনি

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৬.৩৪ পিএম
  • ২৯২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেনছেন, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ দেশে যা কিছু অর্জন তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার মাধ্যমে হয়েছে। উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।

মঙ্গলবার (১৬ মে) গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ-নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সদর উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে কুপনের মাধ্যমে তৃণমূল আওয়ামী লীগকে মূল্যায়ণ করাসহ সদর আওয়ামী লীগকে শক্তিশালী করার আহ্বান জানান।

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা। সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম কোর্ট এবং পিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু, তথ্য ও গবেষণা সম্পাদক মোশারফ হোসেন দুলাল, প্রচার ও প্রকাশক সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা, শিল্প ও ব্যাণিজিক বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com