1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ইতালি প্রবাসীর শিশু সন্তান ও স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩, ৬.৩৪ পিএম
  • ৩৩৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ইতালি প্রবাসীর তিন বছরের শিশু সন্তান আলিফ ও স্ত্রী জোনাকি আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(১৫মে) বেলা ১১টায় উপজেলার শুম্ভুপুর পাক্কার মাথার একটি বসত ঘরে মা ও ছেলের এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীরা জানান, পাক্কার মাথার ইটালী প্রবাসী ফরহাদ মিয়া দেশের বাহিরে আছেন। তার স্ত্রী জোনাকি তার শিশু সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকেন। সংসারে শ্বশুর-শ্বাশুরী ও ননদ একসাথেই থাকতেন। বিভিন্ন সময় শ্বাশুরি ও ননদের সাথে জোনাকির ঝগড়া লেগে থাকতো। রোববার রাতে শ্বাশুরি ও ননদের সাথে আবারো ঝগড়া হয়েছিলো। 

আজ সোমবার বেলা ১১ টার দিকে বাসার একটি রুমের ভিতরে প্রবাসীর স্ত্রী জোনাকি  ও ছেলে আলিফের ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে তারা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নওরিন ফাতেমা জানান, নিহতের স্বজনরা মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আমরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখি তারা বেঁচে নেই।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক এসআই জিন্নাহ জানান, ইতালি প্রবাসীর স্ত্রীসহ সন্তানের মৃত্যুর ঘটনার খবর শুনেই হাসপাতালে ছুটে যায়। নিহতদের সুরতাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানাযাবে তাদের মৃত্যু আসলে কিভাবে হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com