1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

ব্যাংক এশিয়ার বন্ড অনুমোদন

  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৪.৪০ পিএম
  • ৪৩৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (০১ মার্চ) বিএসইসির ৮১৩তম সভায় এই অনুমোদন বন্ডের অনুমোদন দিয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংক এশিয়া কুপন বিয়ারিং কন্ডিশনাল কনর্ভাটেবল পার্পেচ্যুয়াল বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে। এই টাকার মধ্যে ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টে এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬% থেকে ১০%। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংক এশিয়া এর অতিরিক্ত টায়ার-I মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও প্রাইভেট অভারের ক্ষেত্রে এই বন্ডের ন্যুনতম সাবস্ক্রিপশন যথাক্রমে এক কোটি টাকা ও ৫ হাজার টাকা।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, বন্ডটির ইস্যু ম্যানেজার ও অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে যথাক্রমে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। এছাড়াও আন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com