1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

মিয়ানমারে মোখার তাণ্ডব

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ৪.৩০ পিএম
  • ২৫৯ Time View

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা আঘাত হেনেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে। এই সময় বাতাসের গতি এত বেশি ছিল যে একটি মোবাইল টাওয়ার বাতাসের ধাক্কায় ভেঙে পড়েছে।

রোববার (১৪ মে) রাখাইন রাজ্যের রাজধানী সিট্যুয়েতে দুপুর দেড়টায় ঘূর্ণিঝড়টি আঘাত হানে। খবর ইরাবতির।

প্রতিবেদনে জানা গেছে, দুপুর দেড়টার পর যখন ঘূর্ণিঝড়টি সিট্যুয়েতে আঘাত হানে তখন এর প্রভাবে গাছ-পালা উপড়ে যায়। এমনকি বাতাসের তীব্র গতির কারণে বাড়িঘরও কেঁপে ওঠে। সকাল থেকে মোখার প্রভাবে সিট্যুয়ে ও দক্ষিণে থান্ডওয়ে শহরে প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছে।

মিয়ানমারের আবহাওয়া অফিস দুপুর সাড়ে ১২টার দিকে জানিয়েছিল, ঘণ্টায় ২২০ কিলোমিটারের বেশির ঝোড়ো হাওয়া নিয়ে রাখাইনের সিট্যুয়ের দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সিট্যুয়ে থেকে ঝড়টি ৮০ মাইল দক্ষিণ-পূর্ব, মংদু থেকে ৮৫ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্ব এবং রাখাইনের কাইয়াফ্যু থেকে ১০০ মাইল পূর্বদিকে অবস্থান করছিল।

এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের বহু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে মিয়ানমার। এ ছাড়া দেশটির উপকূলীয় রাখাইন রাজ্য থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে লক্ষাধিক মানুষকে।

রাখাইনের সিট্যুয়ের পাশাপাশি কিয়াউকফিউ, মংডু, রাথেদাউং, মাইবোন, পাউকতাও এবং মুনাং শহরে রেড অ্যালার্ট জারি করেছে মিয়ানমারের জান্তা সরকার। এ ছাড়া এসব শহর ও এলাকাগুলোতে একই সতর্কতা জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com