শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

আধা ঘণ্টায় ২ কোম্পানি হল্টেড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২০৮ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৪১ মিনিট পর্যন্ত সানলাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ২ লাখ ৭৮ হাজার  ৫৫০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে মেঘনা পেটের স্ক্রিনে ১ লাখ ১ হাজার ২৫৭টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS