1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

ব‌রিশা‌লে সা‌ড়ে ১৬ লাখ মানু‌ষের আশ্রয়‌কেন্দ্র প্রস্তুত

  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩, ৭.০৯ পিএম
  • ৩৭৭ Time View

ঘূ‌র্ণিঝড় মোখায় সম্ভাব্য ক্ষয়ক্ষ‌তি মোকাবিলায় ব‌রিশা‌লে বিভাগীয় দু‌র্যোগ ব্যবস্থাপনা ক‌মি‌টির জরুরি সভা অনু‌ষ্ঠিত হ‌য়েছে। তাতে জানানো হয়েছে, ১৬ লাখ মানু‌ষের আশ্রয়‌কেন্দ্র প্রস্তুত আছে।

শ‌নিবার (১৩ মে) বিকেলে সা‌র্কিট হাউ‌সের মধুম‌তি মা‌ল্টিপারপাস হ‌লে ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার আমিন উল আহসা‌নের সভাপ‌তি‌ত্বে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় জানা‌নো হয়, ব‌রিশাল বিভা‌গের ম‌ধ্যে ব‌রিশাল জেলায় ৫৪১‌টি, পটুয়াখালী‌তে ৭০৩, ভোলায় ৭৪৬, বরগুনায় ৬৪২, পি‌রোজপু‌রে ৪০৭ ও ঝালকা‌ঠি‌তে ৬২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে। প্রস্তু‌ত র‌য়ে‌ছে বিভা‌গে ৩৫‌টি মু‌জিব কেল্লাও। এসব কে‌ন্দ্রে ১৬ লাখ ৪৯ হাজার ৬০৬ জন মানুষ ও ১২ লাখ ৪১ হাজার ৪৯০ গবা‌দিপশুর আশ্রয়ের ব‌্যবস্থা র‌য়ে‌ছে।

বিভাগীয় ক‌মিশনার আমিন উল আহসা‌ন জানান, ২ হাজার ৭০৮ মে‌ট্রিক টন খাদ‌্য মজুত র‌য়ে‌ছে। নগদ অর্থ র‌য়ে‌ছে ৫৯ লাখ ২০ হাজার ৮০৪ টাকা, কম্বল ২০ হাজার ৭০০ পিস, টিন ৫৪৩ বা‌ন্ডেল, স্বেচ্ছা‌সেবক ৩৯ হাজার ৪২৫ জন, নিয়ন্ত্রণ কক্ষ ৪৮‌টি ও মে‌ডিকেল টিম ৩৫৭টি এবং বেসরকা‌রি ২০টি প্রতিষ্ঠান মোখা মোকা‌বিলায় প্রস্তুত র‌য়ে‌ছে।

জরুরি সভায় উপ‌স্থিত ছি‌লেন রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার সাইফুল ইসলাম, শেখ হা‌সিনা সেনা নিবা‌সের লে. ক‌র্নেল হা‌বিবুর রহমান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হো‌সেন, কৃ‌ষি সম্প্রসারণ অধিদফতরের উদ‌্যান বি‌শেষজ্ঞ ক‌বির খান, বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালক হুমায়ন শা‌হিন খান, র‌্যাব ৮ এর উপ অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, মৎস‌্য অধিদফতরের বিভাগীয় উপপ‌রিচালক আনিসুর রহমান তালুকদার, জনস্বাস্থ‌্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শ‌হিদুল ইসলাম, কোস্টগা‌র্ডের চিফ পে‌টি অফিসার বাবুল আক্তার, নৌ পু‌লিশ সুপার ক‌ফিল উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com