1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

চনপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ১১

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৮.০৮ পিএম
  • ২৯৩ Time View

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্র সহ ১১ জনকে গ্রেপ্তার করেছেন। শুক্রবার (১২ মে) ভোরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই যৌথ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আরাফাত, রানা, সাগর, কালো বেপারী, জিহাদ, শরীফ, জিসান, রাকিবুল ইসলাম, বাবুল হোসেন, মনির হোসেন ও জলিল।

রূপগঞ্জ থানার ওসি/তদন্ত ইন্সপেক্টর আতাউর রহমান জানান, গত (১০ মে)  চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আধিপত্য বিস্তার নিয়ে জয়নাল গ্রুপ, রাব্বি গ্রুপ, শাহাবুদ্দিন গ্রুপ ও শমসের গ্রুপসহ বেশ কয়েকটি গ্রুপ গোলাগুলি ও সংঘর্ষে জড়ায়। ওই ঘটনার পর রাতভর অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানকালে উদ্ধার করা হয় ধারালো রামদা, চাপাতি, সামুরাই, হেলমেট, লাঠিসোটা ও জ্যাকেট। এছাড়া গ্রেপ্তার করা হয় পাঁচজনকে।

 দ্বিতীয় ধাপে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুক্রবার ভোরে ফের যৌথ অভিযান পরিচালনা শুরু করেন। অভিযান কালে ওই ১১জনকে গ্রেপ্তারসহ চারটি রামদা ও বিভিন্ন সাইজের সাতটি ছুরি উদ্ধার করেন।

এ ঘটনায় দেশীয় অস্ত্র নিজ দখল ও হেফাজতে রাখার অপরাধে রূপগঞ্জ থানার এসআই অলিউল্লাহ বাদী হয়ে ১১ জনকে নামীয় ও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন । আর ওই মামলায় আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com