1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

পুকুরে ডুবে তিন ভাইবোনের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৬.০৪ পিএম
  • ২৯৭ Time View

স্টাফ রিপোটারঃ পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮) নামে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

মৃত শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিময় সোহেলের ছোট ভাই রুবেলের মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই তিন শিশু পরিবারের অগোচরে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে ডুবে মারা যায়। প্রথমে স্থানীয়রা ওই পুকুরে শারমিনের ভাসমান লাশ দেখতে পায়। পরে অপর দুই শিশুকে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

সোহেল ফকির কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করি। সকালে আমার দুই সন্তানকে খেলা করতে দেখে এসেছি। আমার ভাইয়ের মেয়েও আমার সন্তানদের সঙ্গে খেলা করছিলো। এখন আমরা তিন সন্তানকে হারিয়ে আর কষ্ট সহ্য করতে পারছি না। সন্তানদের ছাড়া কিভাবে আমরা কিভাবে দিন কাটাবো।  

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com