1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

বন্ডে ২৬৮ কোটি টাকা সংগ্রহ করবে রানার অটো

  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩, ৮.৩৪ পিএম
  • ২৯৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড বন্ড ইস্যু করে ২ কোটি ৫০ লাখ ডলার সংগ্রহ করবে। বর্তমান বিনিময় হার অনুসারে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬৭ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (১০ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রানার অটো ইন্টারন্যাশনালি সার্টিফায়েড সাস্টেনেবিলিটি বন্ড নামের এই বন্ডটিকে সাস্টেনেবল বন্ড হিসেবে সার্টিফাই করেছে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডি’স (Moody’s)। এটি হবে আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রত্যায়িত দেশের প্রথম সাস্টেনেবল বন্ড। আর বন্ডটির গ্যারান্টারের দায়িত্ব পালন করবে গ্যারান্টকো (GuarantCo.)

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টেবল, আন-সিকিউরড, ট্রান্সফারেবল, রিডিমেবল, গ্যারান্টিড, সার্টিফাইড সাস্টেইনেবিলিটি বন্ড। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। এর বিপরীতে কোনো জামানতও রাখা হবে না। বন্ডটি হবে হস্তান্তরযোগ্য। মেয়াদ শেষে এর অবসায়ন ঘটবে।

আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। আর এর সুদের হার হবে ৮.৫০ শতাংশ থেকে ৯ শতাংশের মধ্যে।

এই বন্ড থেকে প্রাপ্ত অর্থ রানার অটোমোবাইলস তাদের এলপিজি, সিএনজি এবং বিদ্যুৎ চালিত থ্রি-হুইলারের গ্রাহক পরিধি বাড়ানোর কাজে ব্যবহার করবে। এছাড়া এর একটি অংশ দিয়ে ৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগ করা হবে। আর এই প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ থ্রি-হুইলার উৎপাদন কারখানার চাহিদা পূরণে কাজে লাগানো হবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিয়োগকারীদের মাঝে বন্ডটি বরাদ্দ করা হবে।

বন্ডটির লিড অ্যারেঞ্জার এবং উপদেষ্টার দায়িত্ব পালন করবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com