পুঁজিবাজারে তালিকাভুক্ত রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৫ মে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩১ মার্চ’২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে।