1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও নৃশংস হত্যাকাণ্ডে শোক, রামিসার পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের ঈদ উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এলো ২.৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত জরুরি রক্ষণাবেক্ষণ কাজে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না ৫ ঘণ্টা সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও শেয়ার বিওতে

  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১০.০৯ এএম
  • ১৮১৫ Time View

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও’র শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল ৮ মে, সোমবার সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

ট্রাস্ট ইসলামী লাইফ গত ৩ থেকে ৮ এপ্রিল কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ সম্পন্ন করে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত বিএসইসির ৮৫৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

জানা গেছে, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স পুঁজিবাজারে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়ার অনুমতি পেয়েছে কোম্পানিটি।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি ট্রেজারি বন্ড ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন Actuarial Valuation Report অনুযায়ী মোট উদ্বৃত ৭৩ লাখ ২০ হাজার টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com