1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক

বিশ্ববাজারে ১১ বছরে সর্বোচ্চ চিনির দাম

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ৯.৪৭ পিএম
  • ৪০৪ Time View

আন্তর্জাতিক বাজারে চিনির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সবশেষ কর্যদিবসে ইন্টারকন্টিনেন্টাল ফিউচারস এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত খাদ্যপণ্যটির দর বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (৫ মে) আইসিই’তে অপরিশোধিত চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৫ দশমিক ৮২ সেন্টে। গত সপ্তাহে ভোগ্যপণ্যটির দর ১১ বছরের মধ্যে সর্বোচ্চ ওঠে।

বিক্রেতারা বলছেন, আগের সপ্তাহে চিনির দাম বাড়তি ছিল। সেটা এখনও আছে বলে মনে হচ্ছে।

তারা জানিয়েছেন-ভারত, থাইল্যান্ড, চীন এবং ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চিনির সরবরাহ আঁটসাঁট রয়েছে। ফলে সামনেও খাদ্যপণ্যটির বাজার চড়া থাকবে। তবে নিত্যপণ্য হওয়ায় খাবারটির দর কমা উচিত।

বিশ্বের শীর্ষ চিনি উৎপাদক ব্রাজিল। আসন্ন মৌসুমে দেশটির মধ্য-দক্ষিণ অঞ্চলে বছরওয়ারি উৎপাদন ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ দশমিক ৩ মিলিয়ন টনে পৌঁছবে। রেকর্ড উৎপন্নের যা কাছাকাছি।

কৃষি বিষয়ক কনসাল্টেন্সি ফার্ম দাতাগ্রো এসব তথ্য জানিয়েছে। এতে বিশ্ববাজারে চিনির সরবরাহ বাড়ার সম্ভাবনা দেখা দেয়। ফলে ভোগ্যপণ্যটির দরপতন ঘটতে পারতো।

তবে ব্যবসায়ী সুকডেন জানিয়েছেন, ব্রাজিলে বন্দরে পণ্য জট সৃষ্টি হয়েছে। এতে চিনি রপ্তানি মাসে সর্বোচ্চ ২ দশমিক ৮ মিলিয়ন টনে সীমাবদ্ধ করবে দেশটির সরকার।

এর আগে আগস্টে সাদা চিনির সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৭০২ ডলার ৪০ সেন্টে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com