1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২.৩৭ পিএম
  • ৪০ Time View

দেশনেত্রী, গণতন্ত্রের মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিআরজেইউ) সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।

বিবৃতিতে বিআরজেইউর নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠার পেছনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ও অনুপ্রেরণা রয়েছে। ২০০০ সালে জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে বেগম খালেদা জিয়া প্রশ্ন করেছিলেন ফেডারেল সাংবাদিকদের দেখলাম, প্রেস ক্লাবের সাংবাদিকদের দেখলাম, ইউনিয়নের সাংবাদিকদেরও দেখলাম; কিন্তু মফস্বলের সাংবাদিকেরা কোথায়? নেত্রীর সেই প্রশ্ন ও ইশারার পরই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের যাত্রা শুরু হয়।

তারা বলেন, সময়ের পরিক্রমায় অনেকে নানা নামে সংগঠন গড়ে তুলেছেন। কিন্তু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদী দলের আদর্শ ও মুক্ত গণমাধ্যমের চেতনার সঙ্গে আপসহীনভাবে কাজ করে আসছে।

বিআরজেইউ’র সভাপতি ও মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম প্রধান নেত্রী। তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com