1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Title :
জরুরি রক্ষণাবেক্ষণ কাজে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না ৫ ঘণ্টা সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম বারি মুখীকচু-২ আবাদে সাফল্য ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ ঈদের আগে ঢাকা লিগের আরও একটি গুরুত্বপূর্ণ রাউন্ড দিল্লির সাম্প্রদায়িক চরিত্র হিন্দুস্তানের মুসলমানদের জীবনকে বিষিয়ে তুলছে : মোহাম্মদ শামসুদ্দীন কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত; ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এক মাদক কারবারি গ্রেপ্তার

দেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে পুঁজিবাজারে

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ১২.৪৯ পিএম
  • ২৪৬ Time View

পুঁজিবাজারে চলতি বছরের এপ্রিলে নতুন করে ২৪৭ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারী বিনিয়োগকারী বাজারে এসেছেন। অধিকাংশ দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হওয়ায় দেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই তথ্য মতে, ঈদের ছুটি কারণে এপ্রিলে মাত্র ১৮ কর্মদিবস লেনদেন হয়েছে। এই ১৮ দিনের মধ্যে সূচক বেড়েছে ১২ কর্মদিবস আর কমেছে ৬ কর্মদিবস।

অধিকাংশ দিন সূচক বাড়ায় বিদায়ী মাসে বিনিয়োগকারীদের হারানো পুঁজি বা বাজার মূলধন ফিরেছে ৩ হাজার ৩২৪ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা। পুঁজিবাজারে ইতিবাচক ধারায় লেনদেন হওয়ায় বাজার মুখী হয়েছেন দেশি বিনিয়োগকারীরা। ফলে এপ্রিলে নতুন করে বাজারে এসেছেন ২৪৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারী বিনিয়োগকারী।

সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মতে, ৩০ মার্চ দেশের মোট বিনিয়োগকারীদের বিও ছিল ১৮ লাখ ৭০ হাজার ৬০৫টি। এক মাসের ব্যবধানে ৩০ এপ্রিল মাসে সেই বিও সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৭৯৪টিতে। অর্থাৎ ১৮৯টি বেড়েছে।

এর মধ্যে ৩০ মার্চ দেশি বিনিয়োগকারীদের সংখ্যা ছিল ১৭ লাখ ৯০ হাজার ৯৫৭টি। ৩০ এপ্রিল সেই বিও সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯১ হাজার ২০৪টি। অর্থাৎ দেশি বিনিয়োগকারীর বিও বেড়েছে ২৪৭টি। কিন্তু এই সময়ে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা কমেছে। দেখা গেছে, বিদেশিদের বিও কমেছে ১১৪টি। ৩০ মার্চ তাদের বিও হিসাব ছিল ৬৩ হাজার ৮টি। সেখান থেকে ১১৪টি কমে বর্তমানে দাঁড়িয়েছে ৬২ লাখ ৮৯৪টিতে। সব মিলে ১৮৯টি বিও হিসাব বেড়েছে।

বিও বাড়ার মাসে বিনিয়োগকারীদের শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ড কেনা-বেচা হয়েছে ১০ হাজার ২৯৬ কোটি ২৯ লাখ ৭৭ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com