1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত; ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০.৩১ পিএম
  • ১১৩ Time View

ঢাকা, ২১ মে, ২০২৬ – কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)” এর আওতায় “এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম”-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পখাতে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে ২৩ জন তরুণ ও নবীন উদ্যোক্তা সফলভাবে প্রশিক্ষণ কোর্স শেষে সনদ গ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক জনাব নওশাদ মোস্তফা। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), ক্যামেলকো অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুল ইসলাম।

এছাড়া কমিউনিটি ব্যাংকের হেড অব এসএমই ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হোসেন-আল-সাফীর-চৌধুরী; ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ. এম. মেহেদী হাসান; হেড অব এগ্রি শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে এবং এতে আর্থিক সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ব্যবসায়িক দক্ষতা, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com