1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

রাজা হিসেবে শপথ নিলেন তৃতীয় চার্লস

  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩, ৬.৪৩ পিএম
  • ২৪১ Time View

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) এই আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস।

আল জাজিরার প্রতিবেদন মতে, পবিত্র গসপেলের ওপর হাত রেখে রাজ্যাভিষেকের শপথ নেন রাজা তৃতীয় চার্লস। এ সময় নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি বলেন, রাজা হিসেবে নিজের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লসের রাজ্যাভিষেক শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এ সময় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত ছিলেন কুইন কনসর্ট ক্যামিলা, রাজার বড় ছেলে প্রিন্স উইলিয়াম, ছোট ছেলে প্রিন্স হ্যারি ও রাজপরিবারের অন্য সদস্যরা। 

প্রায় ২ হাজার ২০০ অতিথি অনুষ্ঠানে অংশ নেন। বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

শপথ অনুষ্ঠানের পর ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি একটি উপদেশমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা প্রত্যেকে এখানে একজন রাজাকে মুকুট পরাতে এসেছি’। 

তিনি আরও বলেন, ‘আজ যা দেয়া হলো তা সবার লাভের জন্য। কারণ যীশু খ্রিস্ট এমন একটি রাজ্যের কথা ঘোষণা করে গেছেন যেখানে দরিদ্র ও নিপীড়িতরা অন্যায়ের শৃঙ্খল থেকে মুক্ত, অন্ধরা ক্ষতবিক্ষত ও ভগ্নহৃদয়কে দেখতে পায় এবং সেই রাজ্যকে সুস্থ করে তোলে।’ 

শপথ অনুষ্ঠানের পর রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে পবিত্র জলপাই তেল মাখানো হয়। ক্যান্টারবুরির আর্চবিশপ অ্যাম্পুলা নামে বিশেষ একটি পাত্র থেকে বিশেষ ওই তেল চামচে ঢেলে ‘অ্যানইনমেন্ট’ তথা তেল মাখানোর অনুষ্ঠান শুরু করেন। বিশেষ এই তেল ফিলিস্তিনের জেরুজালেম থেকে আনা হয়েছে। 

এরপর অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রাজা তৃতীয় চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেয়া হয়। প্রথামাফিক রাজাকে মুকুট পরিয়ে দেন ক্যান্টারবুরির আর্চবিশপ। এটি একটি স্বর্ণের মুকুট যা ১৬৬১ সালে তৈরি করা হয়েছিল। মুকুট পরানোর মধ্যদিয়ে রাজা চার্লসের র‌াজ্যাভিষেক সম্পন্ন হয়েছে। একই সঙ্গে রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও।

রাজা চার্লস ও কুইন কনসর্ট এরপর গোল্ড স্টেট কোচ নামের স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে চড়ে এক মাইল দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেবেন। এই শোভাযাত্রার মধ্য দিয়ে বাকিংহাম প্যালেসে ফিরবেন রাজা চার্লস এবং রানি ক্যামিলা। এরপর তারা বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে উদ্‌যাপনমূলক ফ্লাইপাস্ট (বিমানের মহড়া) দেখবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com