বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১ ঢাকায় বিটুবি রোডশোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করল শ্রীলঙ্কা ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

ঘূর্ণিঝড় ‘মোখা’র গতিপথ কোনদিকে?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৩৮ Time View

গত কয়েকদিন ধরেই নতুন আতঙ্কের নাম ঘূর্ণিঝড় মোখা। কবে, কোথায় এ ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এ নিয়ে কৌতূহলী সাধারণ মানুষ। এরইমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশা, অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে।

ঘূর্ণিঝড় মোখার গতিবিধি এখনও স্পষ্ট করে না জানালেও কলকাতার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  মোখার প্রভাবে রোববার (৭ মে) থেকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হতে পারে।

সোমবার (৮ মে) থেকে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে ৬ মে থেকে ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, সঙ্গে বাড়বে তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ৭ মে তৈরি হতে পারে নিম্নচাপ। পরের দিন অর্থাৎ ৮ মে যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর পরই বোঝা যাবে ঘূর্ণিঝড় মোখার গতিবিধি।

এদিকে, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেয়া শুরু করেছে ভারতের কলকাতা পৌর কর্তৃপক্ষ। এ নিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সচিবালয় নবান্নে জরুরি বৈঠক হয়েছে।

বৈঠকে পৌর ও নগরোন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায় বলেন, একাধিক খালে কাজ চলছে। কয়েকটি খালের কাজ বাকি। বর্ষার আগে যাতে শহরের সব খাল সংস্কার শেষ করা যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কমিটিকে রিপোর্ট দেব।

প্রবল ঝড়-বৃষ্টিতে গাছ পড়লে তা দ্রুত সরাতে কী করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।  

-আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS