1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫.২৯ পিএম
  • ২২৭ Time View

ঢাকা, বাংলাদেশ; ৭ এপ্রিল, ২০২৬:

সমন্বিত স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ এ অবস্থিত 1One Foundation/Organization,USA এর যৌথ উদ্যোগে এবং MedSys Soft Ltd এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন 1One Foundation/Organization এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান/প্রেসিডেন্ট জনাব আব্দুল্লাহ আল আহাদ ও সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ হাবিবুর রহমান।

গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে সর্বজনাব ডা: আজিজুল্লাহ এম নুরুজ্জামান সাবেক  পরিচালক ও ভারপ্রাপ্ত মহাপরিচালক  স্বাস্থ্য অধিদপ্তর, ড. নাজমা বি. আহমেদ সাবেক ইকুইটেবল এক্সেস এডভাইজার শিক্ষা মন্ত্রণালয়, ডা: ফারজানা ইসলাম চীপ অফ অপারেশন আস্থার ঠিকানা, ডা: নাসিম মুসা সিনিয়র কনসালটেন্ট সুপিরিয়র এআরটি অ্যাডভান্স লিমিটেড, প্রিন্সিপাল এম আর করিম  টেলিমেডিসিন রিসার্চার, কবি শাহ ওলিউল্লাহ ফরহাদ ইনোভেটর টাচ মেথড (সেজদা হিলিং) ও থ্রি ল্যাংগুয়েজ কনসেপ্ট, মোঃ লুৎফর রহমান ন্যাচারোপ্যাথি প্র্যাকটিশনার, মিসেস হোসনে আরা বেগম রিসার্চার, তাজকেরা খায়ের বিশেষজ্ঞ ন্যাচারোপ্যাথি, মোঃ ফারুক হোসেন স্টিম সেল বিশেষজ্ঞ, ফার্মাসিস্ট মোজাম্মেল মিয়াজী, এম এ হোসেন তুষার প্রমূখ।

গোলটেবিল আলোচনা সভায় বর্তমান সময়ের স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও প্রচলিত চিকিৎসা পদ্ধতির সমন্বয় বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল: ন্যাচারোপ্যাথি,আকুথেরাপি আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি, এ্যালোপ্যাথি,টেলিমেডিসিন, ইয়োগা, হিলিং প্রভৃতি।

আলোচকবৃন্দ একটি সুস্থ্য জাতি গঠনে শুধুমাত্র একটি নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভর না করে বিভিন্ন কার্যকর চিকিৎসা পদ্ধতির সমন্বিত প্রয়োগ বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্বারোপের পাশাপাশি প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টেলিমেডিসিনসহ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়  সমন্বিত চিকিৎসা ব্যবস্থার আইনি ও ব্যবহারিক বিভিন্ন দিক তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা প্রযুক্তির সহায়তায় স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংস্থার পরিচালক সর্বজনাব জান্নাতুল ফেরদৌসী ও এম এ সোহেল আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com