1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বাংলাদেশ সারা বিশ্বে অনন্য পর্যটন গন্তব্য : স্পিকার

  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩, ১১.৪৯ এএম
  • ২৪৪ Time View

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বে একটি অনন্য পর্যটন গন্তব্য। তাই পর্যটনকে নিরাপদ, আকর্ষণীয় ও দর্শনীয় করার লক্ষ্যে সকলকে সচেষ্ট হতে হবে। 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ একে অপরের পরিপূরক এবং সমার্থক। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মুজিবস বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে এই কান্ট্রি ব্রান্ডিং একটি অসাধারণ আয়োজন।’

স্পিকার আজ রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক পার্কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত মুজিবস বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালে ‘টেস্ট অফ বাংলাদেশ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। 

এসময় তিনি ‘মুজিবস বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল’ এ ‘টেস্ট অফ বাংলাদেশ’ এর শুভ উদ্বোধন করেন। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মুহাম্মাদ জাবের স্বাগত বক্তব্য এবং স্পেলবাউন্ড কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদেকুল আরেফিন ‘টেস্ট অব বাংলাদেশ’ প্রসঙ্গে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বক্তব্য রাখেন। 

স্পিকার বলেন, করোনা অতিমারীতে সারাবিশ্বেই পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই, পর্যটন শিল্পের বিকাশে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশ অঞ্চলভেদে বিভিন্ন খাদ্যের জন্য বিখ্যাত এবং আন্তর্জাতিকভাবে পরিচিত। তাই এই ব্রান্ডিংগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। দেশীয় বিভিন্ন পণ্য ও ব্রান্ডের বাণিজ্যিক ও আর্থিক স্বার্থ সংরক্ষণ করতে সকলকে সচেষ্ট হতে হবে। 

এসময় স্পিকার দেশীয় পণ্যের ব্রান্ডিং, বিপণন ও সংরক্ষণে এমন অসাধারণ উদ্যোগ নেয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

এ অনুষ্ঠানে পর্যটন কর্পোরেশনসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাদ্য ও মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ফেস্টিভ্যালে আগত দর্শনার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

-বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com