1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

ঢাকার উত্তরে ৮ স্থানে বসবে কোরবানির পশুর হাট

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৩.০৬ পিএম
  • ২৪৯ Time View

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৮টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে অস্থায়ী ৮টি হাটের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএনসিসি।

অস্থায়ী হাটের মধ্যে রয়েছে- ভাটারা (সাইদ নগর) সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর বউ বাজার এলাকার খালি জায়গা, বাড্ডা ইস্ট্রার্ন হাউজিং আফতাব নগর ব্লক বি হতে এইচ পর্যন্ত খালি জায়গা, মিরপুর সেকশন ৬, ওয়ার্ড ৬ এর খালি জায়গা, মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠের খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর অস্থায়ী ৮ হাটের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে দরপত্র গ্রহণ, খোলাসহ সার্বিক বিষয় উল্লেখ করা আছে। এসব অস্থায়ী হাটের ইজারার মেয়াদকাল হবে ঈদের দিনসহ মোট ৫ দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com