1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ঈদ শেষে ঢাকা ফিরেছেন ৯৪ লাখ মানুষ

  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৯.৫৫ পিএম
  • ২৯৮ Time View

পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে ৯৪ লাখ ৫৭ হাজার সিমকার্ডধারী রাজধানীতে ফিরেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গত ১৮ এপ্রিল থেকে ২৮ এপ্রিল শুক্রবার পর্যন্ত ১১ দিনে এ হিসেব পাওয়া গেছে।

শনিবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, এবার ঈদে ঢাকা ছাড়েন ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬১০ জন সিমকার্ডধারী। এর মধ্যে ঢাকায় ফিরেছেন ৯৪ লাখ ৫৭ হাজার ২৫১ সিমকার্ডধারী।

মোস্তাফা জব্বারের পোস্টের তথ্য অনুযায়ী, উল্লিখিত ১১ দিনে ঢাকায় প্রবেশ করেছেন গ্রামীণফোনের ২৩ লাখ ৮৪ হাজার ৩২৪, রবির ২১ লাখ ১৮ হাজার ৯২৫, বাংলালিংকের ৪৭ লাখ ৬১ হাজার ২৫৮ ও টেলিটকের ২ লাখ ২৮ হাজার ৭৪৪ জন সিমধারী।

ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন গ্রামীণফোনের ৫৬ লাখ ১৬ হাজার ৪১৯, রবির ৩৩ লাখ ৭২ হাজার ৫৮৩, বাংলালিংকের ৬০ লাখ ৭১ হাজার ৬৬২ এবং টেলিটকের ২ লাখ ১ হাজার ৯৪৬ সিমধারী।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর গত সোমবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলেছে। তবে, আগামী ১ মে শ্রমিক দিবসের ছুটি রয়েছে। ওই ছুটি শেষে চলতি সপ্তাহেই ঢাকার বাইরে যাওয়া কর্মজীবীরা ফিরে আসবেন বলে ধারণা করা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com