1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শ্রদ্ধা

  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ২.৫১ পিএম
  • ২৬০ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর সেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল মো. সাহাবুদ্দিনকে গার্ড অব অনার দেয়।

এর আগে, এদিন সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। মোটর শোভাযাত্রা করে তিনি পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেখানে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন। মাজার প্রাঙ্গণে দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি। বিকেলে তার বঙ্গভবনে ফেরার কথা রয়েছে ।

উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার (২৪ এপ্রিল) শপথ নেন মো. সাহাবুদ্দিন। এদিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে মো. সাহাবুদ্দিনকে শপথবাক্য পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদ্যসাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তারা যোগ দেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরাও উপস্থিত ছিলেন।

শপথগ্রহণের পর রাতে সপরিবারে বঙ্গভবনে ওঠেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বঙ্গভবনে তার প্রথম সকাল শুরু হয় গার্ড অব অনারের মধ্যে দিয়ে। এরপরই, মোটর শোভাযাত্রায় সাভারে যান রাষ্ট্রপতি। কার্যভার গ্রহণের পরদিনই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে ২২তম রাষ্ট্রপতি তার কার্যক্রম শুরু করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com