বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী ২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে হুয়াওয়ের পূর্বাভাস ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন শরীয়তপুরের রেনু বেগম ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করলো LG ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

ভৈরবে দুস্হ প্রতিবন্ধীদের মধ্যে বিচানার চাদর, মগ-বালতি বিতরণ

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২২৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদে তিন শতাধিক দুস্থ প্রতিবন্ধীর মধ্যে বিচানার চাদর, মগ ও বালতি বিতরণ করেছে স্থানীয় সংগঠন দুস্থ প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন।

 আজ মঙ্গলবার উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামের মিয়া বাড়ির মাঠে স্থানীয় দুস্থ প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।

প্রত্যেক প্রতিবন্ধীর হাতে একটি করে  পানি পান করার মগ, বিচানার চাদর ও গোসলের বালতি, ১২জনকে ৫০০ টাকা করে নগত অর্থ তুলে দেন।

অনুষ্ঠান শুরুর আগ মূর্হতে জুবাইদ হোসেন সেলিম দুস্থ প্রতিবন্ধী কল্যান ফাউন্ডেশন অশ্রম কালিকা প্রসাদ ভিক্তি স্হাপন উদ্ধোধন করা হয়।

প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, কালিকা প্রসাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপ্রসাদ ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জাহের মিয়া,ইউপি সদস্য সেন্টু মিয়া,ফুল মিয়া, মহিলা সদস্য শিল্পী বেগম,ভৈরব উপজেলা মানবিক সংগঠনের পরিচালক সাধারণ সমাজ কর্মী মোঃ জাকির হোসেন,চট্টগ্রাম ইয়ংওয়ান( সিইপিজেড)লিমিটেড একাউন্ট ডিপার্টমেন্ট ডিপুটি ম্যানজার মোঃ সেলিম, ব্যবসায়ী হাজী ফারুক মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সমাজের দুস্থ প্রতিবন্ধীদের কল্যাণে সবাইকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শুরুতেই   দুস্থ প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. শাহজাহান এলাকায় একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলতে নিজের সাড়ে তিন শতাংশ ভূমি লিখে দেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাসুদ রানা,হাজী শাহজাহান মিয়ার দান করা ভূমিতে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সঙ্গে পরামর্শ করে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণের কথা জানান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS