1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কক্সবাজারে ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ৫.২৬ পিএম
  • ৩২১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে ভেসে আসা ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) মরদেহগুলো উদ্ধার করা হয়। 

ফায়ার সার্ভিস জানায়, সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল শনিবার (২২ এপ্রিল) রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে এখন পর্যন্ত ১০টি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বলেন, কক্সবাজারের স্থানীয় জেলেরা বঙ্গোপসাগরের গভীরে ফিশিং ট্রলারটি ভাসতে দেখে উপকূলে নিয়ে আসে। আনার পর ট্রলারের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। বিকেল চারটা পর্যন্ত দশটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কোন মরদেহ আছে কি না তল্লাশি চালানো হচ্ছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ট্রলারের ভেতরে থাকা মরদেহ পচে গেছে। ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে ট্রলারটি ডাকাতদলের হাতে পড়ে।  সবগুলো মরদেহ ফিশিং ট্রলারের কোলেস্টোরেজের (হিমঘর) ভেতরে ছিল। এখন পর্যন্ত কারও পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। 

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল জানান, ওই ট্রলারে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com