1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

স্পেশাল সেমাই

  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৫.০৭ পিএম
  • ২৭৮ Time View

বাঙালি সংস্কৃতিতে মিষ্টিজাতীয় খাবার একটি বিশাল অংশজুড়ে রয়েছে। এ ছাড়া ভারী খাওয়ার পর বাঙালিদের মিষ্টি ছাড়া চলেই না। আর ঈদে তো মিষ্টি খাবার হিসেবে সেমাই ছাড়া কল্পনা করাই যায় না।

খাবারে পরিপূর্ণতা আর ঈদের আমেজ আনতে খুব কম সময়ে তাই তৈরি করে নিতে পারেন ঈদ স্পেশাল নবাবি সেমাই। মজাদার এ খাবারটি ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে আরও কয়েক গুণ।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে রাবড়ি পায়েস তৈরি করতে আপনার লাগবে লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম, তরল দুধ ২ লিটার, গুঁড়ো দুধ ৫ কাপ, ঘি ১ টেবিল চামচ, কনডেনসড মিল্ক ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ, পেস্তাবাদাম কুচি ১ চা-চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, শুকনো লাল চেরি ১ টেবিল চামচ, মাওয়া ৩ টেবিল চামচ, জাফরান দুটি ছোট পাপড়ি, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: প্রথমে সসপ্যানে ঘি দিয়ে লাচ্ছা সেমাই বাদামি করে ভেজে নিন। এবার এতে ২ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে ভাজুন আরও ১ মিনিটের মতো।

ভাজা হয়ে গেলে একটি প্লেটে তা উঠিয়ে আলাদা করে এক পাশে রাখুন। এবার সেই সসপ্যানে তরল দুধ ফুটিয়ে ঘন করে নিন। দুধ ফুটে এলে এতে যোগ করুন ঘি। দুধ ঘন হয়ে গেলে এতে দিয়ে দিন গুঁড়া দুধ। এ পর্যায়ে ২ মিনিট অপেক্ষা করুন ঘন হয়ে যাওয়া পর্যন্ত। ঘন ক্ষীর হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে ফেলুন।

এবার একটি পাত্রে প্রথমে কিছু ভাজা সেমাই দিয়ে একটি স্তর তৈরি করুন। দ্বিতীয় স্তরে দুধের তৈরি ক্ষীর দিন। এর ওপর তৈরি করুন কনডেনসড মিল্কের লেয়ার। তার ওপর ভাজা সেমাইয়ের স্তর দিন আরও একবার। ওপরে কাজুবাদাম, পেস্তাবাদাম, কিশমিশ ও মাওয়া ছড়িয়ে দিন। ডিপ ফ্রিজে ১০-১৫ মিনিট রাখার পর পরিবেশন করুন মজাদার এ সেমাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com