1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Title :
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ

আজ গাইবান্ধায় ৫ গ্রামের মানুষের ঈদ উদযাপন

  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৪.১৮ পিএম
  • ২৯৫ Time View

স্টাফ রিপোটারঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। সৌদির সঙ্গে দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজ তারা এ ঈদ উদযাপন করছেন।

আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদের ভেতরে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সকাল থেকেই মোটরসাইকেল, ভ্যান যোগে জেলার বিভিন্ন এলাকা থেকে ( জমঈয়তে আহলে হাদীস ( সহিহ হাদিস) সম্প্রদায়ের লোকজন মসজিদ চত্বরে আসেন। পরে মাওলানা আব্দুল মালেকের ইমামতিতে মুসুল্লিরা পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন। এতে তালুক ঘোড়াবান্ধা, দুর্গাপুর, তিনগাছতল, হরিনসিংহাসহ কয়েকটি গ্রামের ৫০ জন মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসুল্লিরা যথা নিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।

নামাজ পড়তে আসা তালুক ঘোড়াবান্ধা গ্রামের মোস্তফা বলেন, চাঁদের অবস্থান জেনে মক্কা মদীনা শরীফে তথা সৌদি আরবের বা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা পালন শুরু করি এবং সেই অনুসারে ঈদ উদযাপন করে থাকি। সৌদিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ শুক্রবার এক সঙ্গে ঈদ উদযাপন করছি। এসময় তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে আট বছর থেকে আমরা এখানে ঈদ উদযাপন করে আসছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com